আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও দামের যে অস্থিরতা তৈরি হয়েছে, তা আগামী বছরেও কাটবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল। তার মতে, ২০২৭ সালেও যুদ্ধ শুরুর আগের অবস্থায় জ্বালানি বাজার ফিরে যাওয়ার বিশ্বাসযোগ্য কোনো পথ দেখা যাচ্ছে না।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি সপ্তাহের সম্মেলনে আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল এ কথা বলেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সরকার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে জ্বালানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
একই সঙ্গে ভবিষ্যতে জ্বালানি খাতের দেশ ও প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়েও এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি।
বিরল বলেন, যুদ্ধের আগে চলতি বছর বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকার পূর্বাভাস ছিল।
কিন্তু সংঘাতের কারণে বাজারে চাপ বেড়েছে, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এবং অপরিশোধিত তেলসহ পরিশোধিত জ্বালানি পণ্যের দাম বেড়েছে।
আইইএ প্রধানের বক্তব্য অনুযায়ী, যুদ্ধের প্রভাব শুধু বর্তমান বাজারেই সীমাবদ্ধ থাকবে না; এর রেশ আগামী বছরেও থাকতে পারে।
ফলে জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদি

নিজস্ব প্রতিবেদক 

























