10:19 pm, Thursday, 16 July 2026

দেশে করোনায় রেকর্ড ৭৪ জনের মৃত্যু : শনাক্ত ৬৮৫৪

অনলাইন ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৫২১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৫৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৬৬ হাজার ১৩২ জনে। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে করোনায় রেকর্ড ৭৪ জনের মৃত্যু : শনাক্ত ৬৮৫৪

Update Time : 10:59:43 am, Thursday, 8 April 2021