7:44 pm, Sunday, 15 March 2026

নিবন্ধনধারী রিটকারীদের নিয়োগের বিষয়ে পরবর্তী আদেশ বৃহস্পতিবার

ডেস্ক রিপোর্ট :: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (২০ মে) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

এনটিআরসিএ কর্তৃপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার (১৮ মে) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এনরিআরসিএ’র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ।

পরে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, আজ এনটিআরসিএ কর্তৃপক্ষ আদালত অবমাননার জবাব দাখিলের জন্য দুই দিন সময় চেয়েছেন। আদালত পরবর্তী আদেশের জন্য ২০ মে দিন ধার্য করেছেন।

এর আগে ৬ মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৭ দিনের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ৫৪ হাজার নিবন্ধনধারীকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে গণবিজ্ঞপ্তি এক সপ্তাহের মধ্যে স্থগিত করেন আদালত।

এনটিআরসিএ’র চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ওইদিন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ বলেছিলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী প্রায় দেড় হাজার জনকে এক সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে গত ৩০ মার্চ ইত্তেফাকে প্রকাশিত গণবিজ্ঞপ্তি এ সময়ের জন্য স্থগিত করেছেন আদালত।

গত ৭ মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে এনটিআরসির চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে নিবন্ধনধারীদের নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে বলেন আদালত।

Tag :
About Author Information

Sirajul Islam

অপরাধী ‘ধরিয়ে দিতে’ পুলিশের আহ্বান, মব ভায়োলেন্সের শঙ্কা

নিবন্ধনধারী রিটকারীদের নিয়োগের বিষয়ে পরবর্তী আদেশ বৃহস্পতিবার

Update Time : 07:54:55 am, Tuesday, 18 May 2021