2:16 pm, Wednesday, 25 November 2026

সচিবালয়ে সাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের আনুষ্ঠানিক কাজ ও কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের নিজ বাসভবন থেকে সচিবালয়ে পৌঁছানোর পর চত্বরে বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রেস উইং জানায়, মূলত দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের ৩ লাখ ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলগুলোর গুণগত মান ও সুবিধা পরখ করতেই নিজে একটি সাইকেল চালিয়ে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগের আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া ছাত্রীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হবে। মেয়েদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে এবং বিদ্যালয়ে আসা-যাওয়া সহজ করতে পর্যায়ক্রমে এ বিতরণের সংখ্যা আরও বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাইকেল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

Tag :
About Author Information

Sirajul Islam

মিস ইউনিভার্সের মঞ্চে যে প্রশ্নের উত্তরে বাজিমাত জেনিফারের

সচিবালয়ে সাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী

Update Time : 08:08:30 am, Wednesday, 25 November 2026