2:12 pm, Wednesday, 25 November 2026

শ্রমিক বিক্ষোভ: আজও ছুটি ২০ কারখানা, বন্ধ ৩৫টি

ডেস্ক রিপোর্ট : বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার (২৫ নভেম্বর) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোর, সালনা ও গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে শ্রমিকরা‌। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কারখানার সামনে গিয়ে জড়ো হয়। পরে গাজীপুরের ভোগড়া বাইপাস, নাওজোর, কলম্বিয়া, সালনা ও গড়গড়িয়া মাস্টার বাড়িসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।
পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে কিছু কিছু এলাকায় কিছু শ্রমিক হঠাৎ করেই মহাসড়কে এসে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করছে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে। শ্রমিক অসন্তোষের ঘটনায় বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৩৫টি কারখানা। এসব কারখানা ছুটির পর অনেক শ্রমিক বাসায় ফিরে যায় কিন্তু কিছু কিছু শ্রমিক অতি উৎসাহ নিয়ে বিক্ষোভ করে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বাংলানিউজকে জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে এবং মহাসড়ক অবরোধের চেষ্টা করে। তবে কিছু সময় তারা মহাসড়কে অবস্থান নিলেও পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বুধবার প্রায় ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয় এবং ৩৫টি কারখানা বন্ধ রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

হুথি হামলার পর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশে সৌদির যোগাযোগ

শ্রমিক বিক্ষোভ: আজও ছুটি ২০ কারখানা, বন্ধ ৩৫টি

Update Time : 07:58:12 am, Wednesday, 25 November 2026