2:12 pm, Wednesday, 25 November 2026

আফকনের শিরোপা ফিরে পেয়ে সেনেগালে উচ্ছ্বাস, ক্ষুব্ধ মরক্কো

ডেস্ক রিপোর্ট : আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ২০২৫ আসরের শিরোপা ফিরে পেয়েছে সেনেগাল। মঙ্গলবার ক্রীড়া সালিশি আদালতের (সিএএস) রায়ে সেনেগালকে চ্যাম্পিয়ন ঘোষণা করার পর দেশটির ফুটবল কর্তারা, খেলোয়াড় ও সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অন্যদিকে, রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে মরক্কো ফুটবল ফেডারেশন।
সেনেগাল ফুটবল ফেডারেশনের (এফএসএফ) সভাপতি আবদুলায়ে ফল রায়কে খেলাধুলার জন্য ন্যায়বিচার বলে অভিহিত করেছেন।

তবে মরক্কোর সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক অটুট রাখার কথাও বলেছেন তিনি।
‘সিএএস খেলাধুলার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে।

মরক্কোর ফুটবল ফেডারেশন ও মরক্কোর জনগণের সঙ্গে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে চাই। সেনেগালের ফুটবল এখন আত্মবিশ্বাস ও উদ্দীপনা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।
খেলাধুলার মূল্যবোধে ঐক্যবদ্ধ আফ্রিকার অংশ হতে পেরে আমরা গর্বিত,’ বলেন ফল।
সেনেগাল ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘আবারও, সব সময়ের মতো আফ্রিকান চ্যাম্পিয়ন।’

দলের তারকা ফরোয়ার্ড সাদিও মানেও রায়ে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আফ্রিকান চ্যাম্পিয়নদের শিরোপা সেনেগালের কাছে ফিরিয়ে দেওয়ার সিএএসের সিদ্ধান্ত আমাদের আনন্দে ভরিয়ে দিয়েছে। প্রথমেই দেশের ভেতরে ও প্রবাসে থাকা সব সেনেগালিজকে ধন্যবাদ জানাতে চাই। প্রথম ম্যাচ থেকে এই সিদ্ধান্ত পর্যন্ত আপনারা আমাদের পাশে ছিলেন। কঠিন সময়ে আপনাদের বিশ্বাস আমাদের শক্তি জুগিয়েছে।’

মরক্কোর খেলোয়াড় ও জনগণের প্রতিও সম্মান জানিয়েছেন মানে। তার ভাষায়, ‘মরক্কোর জনগণ ও খেলোয়াড়দের প্রতি আমার শ্রদ্ধা ও শুভকামনা। তারা দারুণ একটি টুর্নামেন্ট খেলেছে, এ নিয়ে গর্ব করতে পারে। ভবিষ্যতের জন্য তাদের শুভকামনা জানাই। সেনেগাল ও মরক্কো দুটি ভ্রাতৃপ্রতিম দেশ। ফুটবলের আবেগ আমাদের আরও কাছাকাছি নিয়ে আসুক।’

সেনেগালের সাবেক অধিনায়ক কালিদু কুলিবালি লিখেছেন, ‘বাড়িতে স্বাগতম।’ সাবেক সেনেগাল আন্তর্জাতিক এল-হাজি দিউফের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘ফুটবলের জয় হয়েছে।’

সেনেগালের আইনজীবী সিদি দিয়ানে বলেছেন, ‘আইনি প্রক্রিয়ার অজুহাতে সেনেগালের সম্মান, জাতি ও জনগণের মর্যাদা পদদলিত হতে দিতে পারতাম না। এই রায় আমাদের জন্য অসাধারণ এক জয়।’

দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জিও সেনেগালের লড়াইয়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘গত আট মাসে সেনেগাল যেভাবে পরিস্থিতি সামলেছে, তার প্রশংসা প্রাপ্য। তারা হাল ছাড়েনি, রাস্তায় নেমে লড়াই করেনি। যথাযথ আইনি ফোরামে নিজেদের দাবি তুলে ধরেছে এবং প্রক্রিয়ার ওপর আস্থা রেখেছে। আমাদের মহাদেশের প্রতিটি ফেডারেশনের জন্য এটি উদাহরণ হওয়া উচিত।’

ডাকার শহরে সেনেগালের এক সমর্থক বলেন, ‘সেনেগালের জন্য এই সিদ্ধান্ত যথার্থ। আমরা সত্যিই এই রায়ের যোগ্য। দুশ্চিন্তার কোনো কারণ ছিল না। আমরা জানতাম, যা-ই ঘটুক, আমরা চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়নই থাকব।’

আরেক সমর্থক অবশ্য বলেছেন, ম্যাচের ফল মাঠেই নির্ধারিত হওয়া উচিত, আদালতে নয়। তার মতে, ‘ম্যাচ মাঠে নির্ধারিত হওয়া উচিত, আদালতে নয়। অন্যথায় এটি একটি আইনি নজির তৈরি করত, যা আমার কাছে ফুটবলের সমাপ্তি মনে হতো।’
রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে মরক্কো
সিএএসের সিদ্ধান্ত মেনে নেয়নি মরক্কোর রয়্যাল ফুটবল ফেডারেশন (এফআরএমএফ)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, নিজেদের আবেদন বিবেচনায় না নেওয়ায় আপত্তি রয়েছে তাদের।

ফেডারেশনটির দাবি, মামলার কার্যক্রমের নিরপেক্ষতা ও সিদ্ধান্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার মতো কিছু ঘটনা ঘটেছে। বিশেষ করে, রায় ঘোষণার ৪৮ ঘণ্টা আগে জার্মান সালিশকারী উলরিখ হাসের সঙ্গে সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতির যোগাযোগ হয়েছিল বলে নিশ্চিত হওয়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা।

মরক্কো ফেডারেশন জানিয়েছে, সিএএসের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে, রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে সিএএস জানিয়েছে, রায় ঘোষণার এক ঘণ্টা আগে সালিশকারী উলরিখ হাসের বিরুদ্ধে আপত্তি জানায় মরক্কো ফেডারেশন। সংবাদমাধ্যমে আপত্তি জানানোর খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে তা জমা দেওয়া হয়।

সিএএসের তত্ত্বাবধানকারী আন্তর্জাতিক ক্রীড়া সালিশি কাউন্সিলের (আইসিএএস) চ্যালেঞ্জ কমিশন মনে করেছে, সিদ্ধান্ত ঘোষণার প্রক্রিয়া স্থগিত করার মতো যথেষ্ট প্রমাণ তখন ছিল না। হাসও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কোনো সময় সরাসরি যোগাযোগের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

সেনেগাল ফুটবল ফেডারেশনের মুখপাত্রও রয়টার্সকে বলেছেন, ‘এটি মিথ্যা। রোববার বা অন্য কোনো দিন কোনো ফোনালাপ হয়নি।’

সিএএসের মহাসচিব ম্যাথিউ রিব বলেছেন, ‘রেফারি (কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের জ্যাঁ-জ্যাক এনদালা) আইনের কোনো ভুল করেননি। এই ফাইনালে যেমন একজনই বিজয়ী হতে পারে, তেমনি আইনি প্রক্রিয়াতেও একজনই বিজয়ী হতে পারে। আইন তার কথা বলেছে। আমার মনে হয়, আমাদের আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

হুথি হামলার পর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দুই দেশে সৌদির যোগাযোগ

আফকনের শিরোপা ফিরে পেয়ে সেনেগালে উচ্ছ্বাস, ক্ষুব্ধ মরক্কো

Update Time : 08:00:37 am, Wednesday, 25 November 2026