ডেস্ক রিপোর্ট : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮ ও ১৯তম শিক্ষক নিবন্ধনে প্রার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুই নিবন্ধনের বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।
তিনি লিখেছেন, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিবন্ধন প্রাপ্তদের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত মতামত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট সবার মতামতের পরিপ্রেক্ষিতে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বিধিমালা সংশোধনপূর্বক দ্রুত প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে এনটিআরসিএ।

নিজস্ব প্রতিবেদক 





















