3:26 pm, Tuesday, 24 November 2026

২০৩৬ অলিম্পিক আয়োজনের পথে ভারতের বড় বাধা নিজেরাই

ডেস্ক রিপোর্ট : ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের দৌড়ে এগোতে হলে নিজেদের অলিম্পিক সংস্থার অভ্যন্তরীণ বিরোধ দ্রুত মেটাতে হবে ভারতকে। দেশটির আয়োজক হওয়ার আগ্রহ যাচাইয়ের আগে এমন সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) চলমান সংকট আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে।
চলতি মাসেই আইওএর অভ্যন্তরীণ বিভক্তি নিয়ে হতাশা প্রকাশ করেছে আইওসি।

সংস্থাটির ভাষায়, এই বিরোধ ‘অত্যন্ত দুঃখজনক’ এবং ভারতের অলিম্পিক আন্দোলনের সুনাম ক্ষুণ্ন করছে।
২০৩৬ অলিম্পিক আয়োজনের আগ্রহ দেখানো সাতটি দেশের একটি ভারত।

অন্য দেশগুলো হলো জার্মানি, হাঙ্গেরি, কাতার, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক। বৃহস্পতিবার সুইজারল্যান্ডে আইওসির ফিউচার হোস্ট কমিশনের কাছে নিজেদের প্রস্তাব তুলে ধরবে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট পক্ষগুলো।
ভারতের প্রতিনিধি দলে থাকার কথা আইওএ সভাপতি পিটি ঊষা, আইওসি সদস্য নীতা আম্বানি এবং সরকারি কর্মকর্তাদের। তাদের মধ্যে থাকবেন গুজরাটের প্রতিনিধিরাও। প্রস্তাবিত আয়োজক শহর আহমেদাবাদ এই রাজ্যেই অবস্থিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্যও গুজরাট।

তবে দেশের ক্রীড়া প্রশাসনের অভ্যন্তরীণ সংকট নিয়েই বেশি উদ্বেগ বিশেষজ্ঞদের। ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা এএফপিকে বলেন, ‘এখানে সুশাসনের বড় ধরনের ঘাটতি রয়েছে, যার সমাধান করা হয়নি। আগে নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করতে হবে। অথচ তারা সমস্যাটিকেই স্বীকার করছে না।’

আগামী ৫ ডিসেম্বর আইওএর নির্বাহী পরিষদের নির্বাচন হওয়ার কথা। তবে দ্বিতীয় মেয়াদে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে শুরুতে পিটি ঊষার মনোনয়ন বাতিল হওয়ায় বিতর্ক তৈরি হয়। মনোনয়ন প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ ওঠে। পরে অন্য একটি জাতীয় ফেডারেশনের মনোনয়নে আবারও সভাপতি পদে লড়ার সুযোগ পান ৬২ বছর বয়সী সাবেক স্প্রিন্টার।

২০২২ সালে আইওএর প্রথম নারী সভাপতি হওয়া ঊষা অভিযোগ করেছেন, মনোনয়ন প্রক্রিয়ায় ‘বড় ধরনের জালিয়াতি’ হয়েছে। ভারতের রাজ্যসভার সদস্য ঊষা ‘দ্য ট্রিবিউন’ পত্রিকাকে বলেন, ‘জয়-পরাজয় স্বাভাবিক। তবে ফলাফল অবশ্যই সুষ্ঠু হতে হবে।’

ঊষার মতে, আইওসির সামনে আকর্ষণীয় উপস্থাপনা বা ভিডিও দেখিয়ে এই সংকট আড়াল করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আপনারা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বা ভিডিওতে যা-ই দেখান না কেন, এই সমস্যা দূর হয়ে যাচ্ছে না।’

২০২২ সালেও ভারতের ক্রীড়া উন্নয়নবিধি মেনে চলতে ব্যর্থ হওয়ায় আইওএর প্রশাসনিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল। তখন আদালতের হস্তক্ষেপে সংস্থার সংবিধান ও নির্বাচনী কাঠামো সংস্কার করতে হয়। কিন্তু আগামী মাসের নির্বাচন সামনে রেখে একই ধরনের সমস্যা আবারও দেখা দিয়েছে।

এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ভারতের ক্রীড়া মন্ত্রণালয়। আইওসির সতর্কবার্তার পরও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।

Tag :
About Author Information

Sirajul Islam

ধামরাইয়ের গ্রামের বাড়িতে দাফন করা হবে সোহেল খানকে

২০৩৬ অলিম্পিক আয়োজনের পথে ভারতের বড় বাধা নিজেরাই

Update Time : 09:19:56 am, Tuesday, 24 November 2026