3:36 pm, Tuesday, 24 November 2026

ধামরাইয়ের গ্রামের বাড়িতে দাফন করা হবে সোহেল খানকে

বিনোদন ডেস্ক :: অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বগুড়ায় সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে মারা যান তিনি।

তার মরদেহ ঢাকার ধামরাইয়ে গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে তাকে দাফন করা হবে।

ধামরাইয়ের রাজাপুরে অভিনেতা সোহেল খানের গ্রামের বাড়ি। সেখানেই তার দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ‘নসিব’ সিনেমার পরিচালক মো. ইকবাল।

অভিনেতার মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।
হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর।

সনদে তার মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়েন, দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘কেমনে কি!’, ‘প্রিয় কমলা’, ‘শান’ ও ‘জংলি’।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ধামরাইয়ের গ্রামের বাড়িতে দাফন করা হবে সোহেল খানকে

Update Time : 09:25:54 am, Tuesday, 24 November 2026