6:47 am, Thursday, 19 February 2026

পঞ্চম বিয়েও টিকল না ‘বেওয়াচ’ তারকা পামেলার

ডেস্ক রিপোর্ট :: ‘বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসনের পঞ্চম বিয়েও টিকল না। স্বামী ড্যান হেহার্স্টের সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংসার করেছেন মাত্র ১৩ মাস।

২০২০ সালের ডিসেম্বরে নিজের দেহরক্ষীকে বিয়ে করেন ৫৪ বছরের প্রাক্তন প্লেবয়-সুন্দরী। কিন্তু বছর না ঘুরতেই স্বামীকে ডিভোর্স দেওয়ার আবেদন করেছেন পামেলা।

পামেলার বিচ্ছেদ-সংক্রান্ত এ খবর নিশ্চিত প্রথম নিশ্চিত করেছে গণমাধ্যম রোলিং স্টোন।

তবে বিনোদন দুনিয়ার কাছে পামেলার বিয়ে বা বিচ্ছেদ, কোনোটাই নতুন নয়। এখনো পর্যন্ত ৫টি বিয়ে এবং ৯টি বিবাহ অনুষ্ঠান আয়োজন করেছেন এই অভিনেত্রী। কিন্তু এখনো পর্যন্ত সংসারে থিতু হতে পারলেন না।

২০২০ সালের ক্রিসমাসে গোপনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সেরেছিলেন এই জুটি। বিয়ের আগে লুকিয়ে কয়েক মাস প্রেম করেছেন তারা। স্বল্প পরিসরেই কেপ-স্লিভ গাউন গায়ে জড়িয়ে, ডার্ক হান্টার বুটে সজ্জিত হয়ে হেহার্স্টের সঙ্গে গাটছড়া বাধেন পামেলা। গতবছরও তিনি জানিয়েছিলেন ড্যানকে ঠিক কতটা ভালবাসেন।

এর আগে ১৯৯৫ সালে ড্রামবাদক টমি লিয়ের সঙ্গে আলাপের ৪ দিন বাদেই বিয়ে করেছিলেন পামেলা। সমুদ্রসৈকতে বিকিনি পরে বিয়ে করেছিলেন। দুই পুত্রসন্তানও হয়েছিল দম্পতির। পরে টমির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছিলেন পামেলা। স্ত্রীকে মারধরের অভিযোগে ৬ মাস জেলেও কাটিয়েছিলেন লি। ১৯৯৮ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।

টম লিয়ের সঙ্গে বিচ্ছেদের পর মার্কাস স্কেনবার্গের গাঁটছড়া বাঁধেন পামেলা। এরপর ২০০১ সালে কিড রকের সঙ্গে সম্পর্কে জড়ান। ২০০৩ সালে দুজনের বিচ্ছেদ হয়ে যায়। ২০০৬ সালের ২৯ জুলাই প্যামেলার ঘোষণা, কিডকে বিয়ে করেছেন। ২০০৬ সালের ২৯ জুলাই একটি প্রমোদতরীতে বসে বিবাহের আসর। কিন্তু মাত্র একবছর সংসার টিকেছিল। ২০০৬ সালে পামেলার গর্ভপাতের খবর এসেছিল। তখন একটি ছবির শ্যুট করছিলেন। ১৭ দিন পর কিড রকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন প্যামেলা। তাতে রাগে ফেটে পড়েছিলেন কিড রক।

এরপর ২০০৭ সালের সেপ্টেম্বরে একটি টক শোতে পামেলা বলেছিলেন, তার আংটি বদল হয়ে গিয়েছে। অক্টোবরে প্রযোজক রিক সলোমনের সঙ্গে বিবাহ করেন। ডিসেম্বর থেকে আলাদা থাকতে শুরু করে দম্পতি। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে বিচ্ছেদ চেয়ে আদালতে যান প্যামেলা। জানান, এ বিয়ে ভুয়া। ২০১৩ সালে এই বিয়ে নিয়ে পামেলা জানিয়েছিলেন, সেটা সুবিধার বন্ধুত্ব ছিল। ২০১৪ সালে পামেলা ফের সলোমনের সঙ্গে বিয়ে করেন। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ডির্ভোসের মামলা দায়ের করেন। এপ্রিলে হয় আনুষ্ঠানিক বিচ্ছেদ।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফরাসী ফুটবলার আদিল রামির সঙ্গে প্রেম করেছেন পামেলা। ২০২০ সালের জানুয়ারিতে প্রযোজক জন পিটার্সের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুন্দরী। ফেব্রুয়ারিতেই দু’জনে আলাদা হয়ে যান। পামেলার দাবি, আইনি বিয়ে হয়নি। জন পিটার্স ও পামেলার প্রথম দেখা আটের দশকে হয়েছিল। তখন ১৯ বছর বয়স ছিল স্বপ্নসুন্দরীর। ২০১৭ সালে একটি সাক্ষাৎকারে বিয়ের প্রস্তাব দেন জন। যদিও তখন সম্মত হননি পামেলা। কারণ দুজনের মধ্যে বয়সের ব্যবধান ২২ বছর।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ: স্থিতিশীলতা, সুরক্ষা ও কৌশলগত ভবিষ্যতের প্রশ্নে ভারতের ভূমিকা

পঞ্চম বিয়েও টিকল না ‘বেওয়াচ’ তারকা পামেলার

Update Time : 06:46:09 am, Monday, 24 January 2022