6:08 am, Tuesday, 28 July 2026

বিক্ষোভ মিছিলে উত্তাল শেরপুর

মোঃ ফাহাদ আহমদ, স্টাফ রিপোর্টারঃ সিলেট বিভাগের চারটি জেলার মিলনস্থল মৌলভীবাজারের শেরপুরে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ আগস্ট) দুপুরে ঐ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

পরবর্তীতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও পাল্টা মিছিল বের করেন। এতে কোনো পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকায় দু’পক্ষই কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিল সম্পন্ন করে চলে যায়।

এ সময় শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলো।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

বিক্ষোভ মিছিলে উত্তাল শেরপুর

Update Time : 10:49:15 am, Sunday, 4 August 2024