বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার নিজ দক্ষিনভাগে সর্বজনীন দেবস্থলীতে পুজা মন্ডপে উগ্র মৌলবাদীর হামলায় ৩ টি বাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে আহত হন ৩ জন। নিহত প্রান্ত দেব(১৪) নিজ দক্ষিনভাগ গ্রামের অরবিন্দু দেবের ছেলে। বুধবার( ১৩ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটেছে। কুমিল্লার নানুয়া দির্ঘীর পাড় পুজা মন্দিরে পবিত্র কোরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে নিজ দক্ষিনভাগ সর্বজনীন দেবস্থলীতে দূর্গা পুজায় হামলা করে দুর্বৃত্তরা। এসময় নিত্য লাল দেব, রাখাল দেবনাথ সহ নিহত প্রান্ত দেব এর বাড়ি ঘর ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়। জানাযায়, স্থানীয় মৌলবাদী আমিনুল হক এর নেতৃত্বে শতাধিক মানুষ দূর্গা পুজার অষ্টমীর দিন নিজ দক্ষিন ভাগ সর্বজনীন দেবস্থলীতে হামলা করে। এসময় দর্শনার্থী সহ অন্তত আরো ৮ জন আহত হন। পরে দুর্বৃত্তরা ৩ টি বাড়িতে আগুন দেয়। আগুনে পুরে প্রান্ত দেব(১৪) নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়। রাখাল দেবনাথ বলেন, আমিনুল হক একজন হিন্দু বিদ্ধেষী, উগ্র মৌলবাদী। সে সব সময় হিন্দুদের সাথে শত্রুতা করে আসছে। কুমিল্লার নানুয়া দির্ঘীর পাড় পুজা মন্দিরে পবিত্র কোরআন শরীফ পাওয়ার বিষয় তার এক অজুহাত। আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিক অরুন কুমার দেব বলেন, আমিনুল হকের রোষানলে পড়ে আমি নি: স্ব হয়ে গিয়েছি। অরবিন্দু দেব জানান, তাদের গ্রামে প্রতিবছর নিজ দক্ষিনভাগ সর্বজনীন দেবস্থলীতে দূর্গা পুজা অনুষ্টিত হয়। আমিনুল হক রমজান মাসে অপপ্রচার করে ও তাকে হুমকি দিয়ে তার সারা মাস দোকান বন্ধ করে রাখতে বলে। সে আমার জায়গা ও দোকান নেওয়ার জন্য নানা ভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি আমিনুল হক আমার ছেলে সিএনজি নিয়ে বাড়ি ফেরার সময় মারধোর করে ও সিএনজি গাড়ীতে আগুন দেয়। নিহতের মা অর্চনা দেব বলেন,আমিনুল হক পুর্ব শত্রুতার জের ধরে কুমিল্লার নানুয়া দির্ঘীর পাড় পুজা মন্দিরে পবিত্র কোরআন শরীফ পাওয়ার অজুহাত দেখিয়ে আমাদের ঘর বাড়িসহ আমার ছেলেকে পুড়িয়ে মারলো। এঘটনার আগে আমরা বার বার থানা পুলিশের নিকট গিয়ে আইনি সহায়তা পাইনি। এখনও হয়তো পাবোনা। বড়লেখা থানার অফিসার ইনচার্জ আব্দুল ছালেক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের টিম পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে। দোষীদেরে আইনের আওতায় আনা হবে।
11:40 am, Tuesday, 16 December 2025
News Title :
বড়লেখায় পূজা মন্ডপে উগ্র মৌলবাদীর হামলায় ও অগ্নি সংযোগ: নিহত ১
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:28:32 pm, Thursday, 14 October 2021
- 2354 Time View
Tag :
Popular Post



























