8:53 am, Monday, 24 August 2026

বাংলাদেশকে বিদায় করে সেমিফাইনালে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : সাকিব আল হাসানের বিতর্কিত আউটটাই পুরো ম্যাচকে বিতর্কিত করে তুলেছে। শাদাব খানের বলে বাজে আম্পায়ারিংয়ের নজির দেখিয়ে যদি সাকিবকে ওই আউটটা না দেয়া হতো, সাকিব যদি আউট না হতেন, তাহলে ম্যাচের চিত্র ভিন্নও হতে পারতো। এমনকি সেই ভিন্ন চিত্রের কারণে বাংলাদেশ সেমিফাইনালেও খেলতে পারতো।

কিন্তু এক বিতর্কিত আউটই সব শেষ করে দিলো। বাংলাদেশ থেমে গিয়েছিল ১২৭ রানে। ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর কিছু মিস ফিল্ডিংয়ের সুবাধে খুব হিসেব করেই ব্যাট করেছে পাকিস্তান এবং ৫ উইকেটের জয় তুলে নিয়েছে। সে সঙ্গে গ্রুপ-২ থেকে ভারতের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান।

রোববার অ্যাডিলেইড ওভালে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৭ রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাব দিতে নেমে ১১ বল আগেই লক্ষ্যে পৌঁছে গেছে পাকিস্তান।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

নিসচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড. আবু তাহের ও সম্পাদক চৌধুরী মোহাম্মাদ মেরাজ

বাংলাদেশকে বিদায় করে সেমিফাইনালে পাকিস্তান

Update Time : 08:02:04 am, Sunday, 6 November 2022