2:39 pm, Friday, 6 November 2026

আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে: শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট : ১৫ বছর আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপিও একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণ কোনও সরকারকে ফ্যাসিবাদী পথে হাঁটতে দেবে না।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে রাসূল (সা.)-এর নীতি ও আদর্শ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘বিশেষ একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ অনেক কিছু সরিয়ে ফেলা হয়েছে। ফেলানীসহ বিভিন্ন ভুক্তভোগীর স্মৃতি বাদ দিয়ে নির্দিষ্ট একটি দলের স্মৃতি সংরক্ষণ করা হয়েছে।’

এ ধরনের কর্মকাণ্ডকে ভালো লক্ষণ নয় উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘জনগণ সরকারকে ফ্যাসিবাদী পথে হাঁটতে দেবে না।’

সেমিনারে অন্যান্য বক্তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি সুবিধাভোগী বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই তাদের সুর পরিবর্তন করেছে।

এমনকি জনগণের রায়ের বিরুদ্ধেও দলটি অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তারা।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

আওয়ামী লীগের পথেই বিএনপি হাঁটছে: শফিকুর রহমান

Update Time : 10:01:51 am, Sunday, 23 August 2026