বিনোদন ডেস্ক :: বলিউড অভিনেত্রী বিপাশা বসু ১৯৯৬ সালে ফোর্ড’স গোদ্রেজ সিন্থল সুপারমডেল পুরস্কার পান। এরপর অভিনয়ে নাম লেখান। ২০০১ সালে ‘আজনবি’ সিনেমায় অভিনয় দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। সিনেমায় নাম লিখিয়ে সমালোচনার কেন্দ্রে চলে আসেন। কখনও সহ-অভিনেতাকে চুমু, কখনও রাতভর পার্টি করে তুমুল বিতর্কের জন্ম দেন।
বিতর্ক আর বিপাশা যেন একে-অপরের পরিপূরক। অভিনেত্রীকে ঘিরে সমালোচনা আরও তীব্র হয় যখন রাজনীতিবিদ অমর সিংয়ের সঙ্গে বিপাশার অশ্লীল কথপোকথনের অডিও ভাইরাল হয়।
ঘটনাটি ২০১১ সালের। ওই সময় সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপিং ভাইরাল হয়ে যায়। ওই ভাইরাল অডিওটা ছিল রাজনীতিবিদ অমর সিংয়ের সঙ্গে।
বিপরীতে থাকা নারী বিপাশা বলেই প্রাথমিক অনুমান ছিল সকলের। যদিও অভিনেত্রী একাধিকবার দাবি করেন অডিও কণ্ঠটি তার না।
‘বাংলায় খুব কম বাজেটে কাজ করতে হয়’
ভাইরাল অডিওতে একটি বাক্য সাড়া ফেলে দিয়েছিল নেটদুনিয়ায়। যার জন্য রীতিমতো মেজাজ হারিয়েছিলেন ভক্তরা। অডিওতে থাকা নারীর কণ্ঠস্বর বলে ওঠেন, ‘age matters between the legs.’ (বয়স নির্ভর করে যৌনক্ষমতার ওপর)।
তখনো সোশ্যাল মিডিয়ার যুগ আসেনি, কিন্তু রেকর্ডিংটি বিদ্যুৎবেগে ছড়িয়ে পড়ে নানান ওয়েবসাইটে। জনতামহলে শুরু হয় চর্চা। শুধু দুজনের ব্যক্তিগত সম্পর্ক নিয়েই নয়, বরং গণমাধ্যম ও জনতার অতিরিক্ত হস্তক্ষেপ নিয়েও।
যদিও বিপাশা বসু ও অমর সিং দুজনই এই কলের সত্যতা অস্বীকার করেছিলেন। একে ভিত্তিহীন ও মনগড়া বলে দাবি করে ধীরে ধীরে তারা বিতর্কের বাইরে চলে আসেন।

নিজস্ব প্রতিবেদক 


























