স্টাফ রিপোর্টর :: ন্যায্য মূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে সদর মডেল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ মঙ্গলবার (২১ মে) মৌলভীবাজার সদর উপজেলার টিসি মার্কেট, কোর্ট রোড, শমসেরনগর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডে অবস্থিত বিসমিল্লাহ স্টোরকে ৩ হাজার টাকা, অপু ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, আকাশ স্টোরকে ১ হাজার টাকা, পায়েল এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, স্বচ্ছ ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
1:05 pm, Sunday, 14 June 2026
News Title :
ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:25:08 am, Tuesday, 21 May 2024
- 256 Time View
Tag :
Popular Post
























