স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় সরকারী ভুর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা ক্যাম্পাসে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫জন কৃষকের মধ্যে ৭০%ও ৫০% সরকারী ভুতুর্কিতে এ যন্ত্রগুলো কৃষকের হাতে তুলে দেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ।
এ সময় প্রধান অথিতির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু দক্ষ নেতৃত্বে ও পরামর্শে দেশের কৃষি বিভাগ কৃষি ক্ষেত্রে আমুল পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। খাদ্য ঘাটতির দেশে এখন কৃষি পন্য রপ্তানী হয়। এ সময় তিনি বলেন, অনেক সময় চালের দাম বাড়ে। কিন্তু এতে আমাদের কৃষকের উপকার হয়না। কিছু সংক্ষক মজুদদার এটি করে। লাভবান হয় তারা। মুলত এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লূৎফুল বারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন নাহার মুনালিসা সুইটি, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।
12:55 pm, Sunday, 26 July 2026
News Title :
মুজদদারদের কারনে পণ্যের দাম বাড়ে এদের প্রতি সবাইকে সজাগ থাকতে হবে : শহীদ এমপি
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:20:09 am, Thursday, 8 April 2021
- 524 Time View
Tag :
Popular Post

























