এম শাহাব উদ্দিন আহমদ: মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের গোরারাই এলাকায় পারিবারিক দন্ধের জের ধরে সর্টগানের গুলিতে ৩ জন গুলিবৃদ্ধ হয়েছেন।
আজ শনিবার বিকের ৫টার দিকে গুলিবৃদ্ধের ঘটনা ঘটে। পুলিশ তল্লাশি চালিয়ে একটি সর্টগান উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান গোরারাই গ্রামের পার্শবর্তী হলিমপুর গ্রামের মৃত বাদশা মিয়ার দুই ছেলে মসনু আহমদ ও রিপন আহমদ এর মধ্যে দোকান কোটা নিয়ে পারিবারিক দ্বন্ধ বেশ কিছুদিন থেকে চলে আসছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তি একাধিক শালিস বৈঠক করেও নিষ্পত্তি করতে ব্যর্থ হন। আজ বিকেলে গোরারাই বাজারে দোকান কোটা তালা মেরে দখলে নিতে চাইলে মসনু আহমদের শ্যালক ফরহাদ বাধা দেন। এনিয়ে ফরহাদ ও রিপন আহমদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রিপন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পর রিপন দলবল নিয়ে একটি সর্টগান ও একটি রিভলবার দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি করেন। এ সময় ফরহাদের পাশে থাকা শামীম, জমির ও হাবিবুর গুলিবৃদ্ধ হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি কে.এম নজরুল জানান, তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও রিপন আহমদের বাড়িতে তল্লাশি অভিযান করে একটি লাইসেন্সকৃত সর্টগান জব্দ করা হয়।এঘটনায় এলাকায় অঅতংক বিরাজ করছে।
6:12 pm, Wednesday, 17 December 2025
News Title :
মৌলভীবাজারের গোরারাই এলাকায় পারিবারিক দন্ধে ৩জন গুলিবৃদ্ধ হয়ে হাসপাতালে: পুলিশের তাৎক্ষনিক অভিযানে অস্ত্র উদ্ধার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:31:34 pm, Saturday, 6 April 2024
- 467 Time View
Tag :
Popular Post



























