8:43 am, Tuesday, 28 July 2026

মৌলভীবাজারে বাবা ছেলেকে গ্রেফতার করতে পুলিশের অভিযান

ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার সদর উপজেলার খিলগাঁও উত্তর মুলাইম গ্রামের মৌলভী বাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আজমল হোসেন ও তার ছেলে মৌলভীবাজার জেলা যুবলীগ নেতা মোঃ ইরফান হোসেন কে গ্রেফতার করার জন্য তাদের বাড়িতে গতকাল মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ অভিযান করে। তাদের বাড়ির সকল কক্ষ পুলিশ তল্লাসী করে কিন্তু তারা বাড়িতে না থাকায় মোঃ আজমল হোসেন ও তার ছেলে মোঃ ইরফান হোসেন কে পুলিশ খোঁজে পায় নাই। মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আজমল হোসেন ও তার ছেলে মৌলভীবাজার জেলা যুবলীগ নেতা মোঃ ইরফান হোসেন এর বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় চারটি মামলা রয়েছে। মোঃ আজমল হোসেন ও তার ছেলে মোঃ ইরফান হোসেন বর্ণিত চারটি মামলার এফআইআর ভুক্ত আসামী। চারটি মামলার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার সরকারী কলেজ শাখার আহবায়ক জনি আহমেদ বাদী হয়ে বিগত ২৮/০৮/২০২৪ইং ৩৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে, উক্ত মামলায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আজমল হোসেন ১১নং ও তার ছেলে মৌলভীবাজার জেলা যুবলীগ নেতা মোঃ ইরফান হোসেন ১২নং আসামী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার পৌর শাখার সদস্য সচিব সুলতান আহমদ টিপু বাদী হয়ে বিগত ৩০/০৮/২০২৪ইং ৪০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে, উক্ত মামলায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আজমল হোসেন ৩৮নং ও তার ছেলে মৌলভীবাজার জেলা যুবলীগ নেতা মোঃ ইরফান হোসেন ১৬নং আসামী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী তোফায়েল আহমদ শরীফ বাদী হয়ে বিগত ০৫/০৯/২০২৪ইং ১০০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ২০০/৩০০ জনকে আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে, উক্ত মামলায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আজমল হোসেন ৫নং ও তার ছেলে মৌলভীবাজার জেলা যুবলীগের সদস্য মোঃ ইরফান হোসেন ১৩নং আসামী। এবং সাধারন শিক্ষার্থীগনের সহিত আন্দোলনে থাকা মোঃ ইমন মিয়া জেন্টু বাদী হয়ে বিগত ০৮/০৯/২০২৪ইং ৫১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামী করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে, উক্ত মামলায় মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আজমল হোসেন ৪নং ও তার ছেলে মৌলভীবাজার জেলা যুবলীগের সদস্য মোঃ ইরফান হোসেন ৮নং আসামী। পুলিশ মোঃ আজমল হোসেন ও মোঃ ইরফান হোসেন কে গ্রেফতার করার জন্য তাদের বাড়ি সহ সম্ভাব্য সকল স্থানে অভিযান করছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থেকে জানা যায়, বর্ণিত চারটি মামলার আসামীগণকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে, শিঘ্রই আসামীগণকে গ্রেফতার করা হবে। স্থানীয় সূত্রে জানা যায় মোঃ আজমল হোসেন এর পুত্র মোঃ ইরফান হোসেন বর্তমানে স্বপরিবারে প্রবাসে যুক্তরাজ্য অবস্থান করিতেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

মৌলভীবাজারে বাবা ছেলেকে গ্রেফতার করতে পুলিশের অভিযান

Update Time : 02:16:38 pm, Tuesday, 22 April 2025