ষ্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় লন্ডন প্রবাসী হাজী মোঃ ছমরু মিয়া সাহেবের উদ্যোগে রাজনগর উপজেলাধীন চরকারপার প্রকাশিত আব্দুল্লাপুর গ্রামস্থ হাজী মোঃ ছমরু মিয়া সাহেবের বাড়িতে প্রায় দুই শত গরীব ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সমাগ্রী বিতরন করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল – চাল, ডাল, তেল, ছোলা, খেজুর ইত্যাদি। লন্ডন প্রবাসী হাজী মোঃ ছমরু মিয়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতি বছর ইফতার সামগ্রী বিতরন করে থাকেন। এছাড়াও জনাব হাজী মোঃ ছমরু মিয়া ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা সহ বিভিন্ন সময় এলাকার গরীব ও অসহায় লোকদেরকে আর্থিক সাহায্য সহযোগীতা করে থাকেন এবং ইতিপূর্বে তিনি এলাকার বিভিন্ন গরীব ও অসহায় লোকদের বাড়ি ঘর নির্মানে আর্থিক সহযোগীতা করেছেন। চরকারপার প্রকাশিত আব্দুল্লাপুর গ্রামের বিভিন্ন দরিদ্র অসহায় লোকদের নিকট থেকে জানা যায়, লন্ডন প্রবাসী হাজী মোঃ ছমরু মিয়া সাহেবের সহায্য সহযোগীতা পেয়ে অনেক উপকৃত হয়েছেন এবং লন্ডন প্রবাসী হাজী মোঃ ছমরু মিয়া সাহেবের জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন।
7:18 pm, Wednesday, 17 December 2025
News Title :
লন্ডন প্রবাসী হাজী মোঃ ছমরু মিয়ার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:05:56 am, Monday, 11 March 2024
- 367 Time View
Tag :
Popular Post




























