4:23 am, Tuesday, 17 November 2026

শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ এর আজ দ্বিতীয় দিন

হাওরাঞ্চলের কৃষকদের জলবায়ু সহিষ্ণু ও আগাম উচ্চফলনশীল ধানের জাত চাষে উদ্বুদ্ধ করতে এই কৃষি মেলার আয়োজন।

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় হাওরাঞ্চলের কৃষকদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম করে তোলা এবং স্বল্প জীবনকালীন, আগাম ও উচ্চফলনশীল ধানের জাতের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ১০ দিনব্যাপী কৃষি মেলার আজ দ্বিতীয় দিন।

বেসরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জ কর্তৃক তিন বছর মেয়াদি বাস্তবায়নাধীন এনরিচ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কৃষি মেলা আজ ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও বাজাের সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বীরগাঁও পয়েন্টে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুটি পৃথক কৃষি মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় বক্তব্য রাখেন এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস, প্রজেক্ট অফিসার এ. এইচ. এম. আনিসুজ্জামান এবং অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার সাজ্জাদুর রহমান। উপস্থিত ছিলেন এসেড হবিগঞ্জের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জামিল হক, দিপলু সূত্রধর, জাকারিয়া এবং মোসাদ্দিক হোসেন সাকিব প্রমুখ।

মেলায় হাওরাঞ্চলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সক্ষম বিভিন্ন স্বল্পমেয়াদি, আগাম ও উচ্চফলনশীল ধানের জাতের বীজ প্রদর্শন করা হয়। পাশাপাশি এসব ধানের জাতের বৈশিষ্ট্য, চাষাবাদ পদ্ধতি, বীজ ব্যবস্থাপনা, উৎপাদন সম্ভাবনা এবং হাওরের আকস্মিক বন্যার ঝুঁকি মোকাবিলায় আগাম জাতের গুরুত্ব সম্পর্কে কৃষকদের বিস্তারিত তথ্য দেওয়া হয়।

মেলায় অংশগ্রহণকারী কৃষকরা বিভিন্ন ধানের জাত, চাষাবাদ পদ্ধতি, ফলন, বীজ সংরক্ষণ ও কৃষি প্রযুক্তি বিষয়ে নানা প্রশ্ন করেন। প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের প্রশ্নের সরাসরি উত্তর দেন। পাশাপাশি কৃষকদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়, যা ভবিষ্যতে প্রকল্পের কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে সহায়ক হবে।

কৃষি মেলার অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় অভিজ্ঞ বাউল শিল্পীদের অংশগ্রহণে কৃষি ও কৃষি প্রযুক্তিবিষয়ক তথ্যসমৃদ্ধ বাউল সংগীত পরিবেশন। সহজ-সরল ভাষা ও লোকজ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরায় কৃষক ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হয়।

বিশেষ করে কৃষি তথ্য, জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি এবং আগাম জাতের ধান চাষের বিষয়ে জনসচেতনতা তৈরিতে এ ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ইতিবাচক সাড়া ফেলেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ এর আজ দ্বিতীয় দিন

Update Time : 01:22:40 pm, Tuesday, 6 October 2026