2:49 am, Tuesday, 11 August 2026

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৯৫

সিলেট প্রতিনিধি :: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৬৩ জন, মৌলভীবাজারের ২৫ জন, হবিগঞ্জের ৭ জন।

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১ হাজার ৬৫২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬২৪, হবিগঞ্জে ২ হাজার ১২২ এবং মৌলভীবাজারে ২ হাজার ১৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৪৯ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেটের ৪৬ মৌলভীবাজারের ৩ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৯৯ জন। এরমধ্যে সিলেট জেলার ১০ হাজার ৫০৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ১৭২১ জন এবং মৌলভীবাজারের ১৯৩৩ জন সুস্থ হয়েছেন।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯৯ জন। এরমধ্যে সিলেট জেলার ২৩০ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৫ জন।

শনিবার (১০ এপ্রিল) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন ১৭৫ জন। এরমধ্যে সিলেটে ১৬৭, হবিগঞ্জে ৬ এবং মৌলভীবাজারে ২ জন।

অন্যদিকে গত ১০ মার্চ থেকে শনিবার (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২৬ হাজার ৯৮৩ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৬ হাজার ২১৬ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৬৭ জন।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক-সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৯৫

Update Time : 08:20:26 am, Saturday, 10 April 2021