11:06 am, Tuesday, 28 July 2026

স্বামীর বিরুদ্ধে সারিকার যৌতুকের মামলা

অনলাইন ডেস্ক:: যৌতুক দাবি ও মারধরের অভিযোগে অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন তার স্বামী জি এস বদরুদ্দিন আহমেদের (রাহী) বিরুদ্ধে মামলা করেছে। আদালত মামলাটি আমলে নিয়ে তার স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

সোমবার (২৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে সারিকা সাবরিন বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলাটি আমলে নিয়ে বদরুদ্দিন আহমেদ রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সারিকার আইনজীবী মাসুদুর রহমান মাসুদ বিষয়টি জানিয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

স্বামীর বিরুদ্ধে সারিকার যৌতুকের মামলা

Update Time : 09:23:17 am, Monday, 28 November 2022