9:58 am, Tuesday, 28 July 2026

সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

স্টাফ রিপোর্টার:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ভুইগাও গ্রামের বাসিন্দা আরজদ আলির ছেলে মাওঃ সাইফুদ্দিন আহমেদ (২৮) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।

গতকাল শনিবার (৩ মার্চ) রাতে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল বাছিত বাচ্চু বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার টোয়েন্টিফোর ডট কমকে জানান, সাইফুদ্দিন হাজীপুর ইউনিয়নের পাশ্ববর্তী কয়েকটি মসজিদে ইমামতি করেছেন ।

উল্লেখ্য শুক্রবার সকাল ১১ টার সময় উপজেলার কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লুয়াইউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় নিহতরা হন- রাজনগর উপজেলার উত্তরভাগ চা-বাগানের বাসিন্দা রবীন্দ্র কর্মকারের ছেলে সুজন কর্মকার (২৪) ও রঞ্জিত রায়ের ছেলে রাজন রায় (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কুলাউড়াগামী মিতালি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-৭৯১৩) বিপরীত দিক থেকে আসা একটি রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সুজন কর্মকার ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা উদ্ধার করে অপর দুই আরোহী রাজন রায় ও দিপেন দোষাদকে (২৩) গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করে।

বাস চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

Update Time : 11:02:38 am, Sunday, 4 April 2021