3:40 pm, Thursday, 19 February 2026

১৫ মার্চের মধ্যে সকল ড্রেন পরিষ্কারের নির্দেশ

ডেস্ক রিপোর্ট : নগরীর জলাবদ্ধতা নিরসনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আগামী ১৫ মার্চের মধ্যেই সকল ড্রেন পরিষ্কার করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার গুলশান-২ নগর ভবনের হলরুমে আয়োজিত জলজট ও জলাবদ্ধতা সংক্রান্ত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এই নির্দেশ দেন।

মেয়র বলেন, ডিএনসিসির ১০টি অঞ্চলের জন্য ১০টি র‌্যাপিড অ্যাকশন টিম গঠন করা হবে, যারা অঞ্চলভিত্তিক সমস্যা সমাধানে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, ডিএনসিসির আওতাধীন খাল উদ্ধারে ৪২টি ডেড স্পট চিহ্নিত করা হয়েছে, যেখানে আগে খাল থাকলেও এখন আর নেই। তাই জনগণের সহায়তায় খালগুলো উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা ও দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আতিকুল ইসলাম বলেন, সবাই মিলে সবার ঢাকাকে দখল ও দূষণ মুক্ত করে সবার বাসযোগ্য সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় পরিণত করতে হবে।

এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

বাণিজ্য-জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল

১৫ মার্চের মধ্যে সকল ড্রেন পরিষ্কারের নির্দেশ

Update Time : 12:55:47 pm, Monday, 31 January 2022