12:15 pm, Wednesday, 18 November 2026

রানি মুখার্জির মায়ের শেষকৃত্যে শাহরুখ, আলিয়া, অনিল

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের পবন হংস শ্মশানে বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জির শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। এ সময় রানি মুখার্জির পরিবারের প্রতি সমবেদনা জানাতে শাহরুখ খান, আলিয়া ভাট, অনিল কাপুরসহ বলিউডের একাধিক তারকা সেখানে উপস্থিত হন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, কৃষ্ণা মুখার্জির শেষকৃত্যে শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান, আলিয়া ভাট, করণ জোহর, অনিল কাপুর, অয়ন মুখার্জি, ফারহান আখতারসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন। তারা রানির পরিবারের পাশে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান।

কৃষ্ণা মুখার্জি ৭৫ বছর বয়সে মঙ্গলবার দুপুরে মারা যান। পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে সবার ভালোবাসা, প্রার্থনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ করা হয়।
কৃষ্ণা মুখার্জি চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত ছিলেন।

তিনি প্লেব্যাক শিল্পী হিসেবে কাজ করেছেন এবং ১৯৮২ সালের তিসরি আঁখ সিনেমার ঈদ কা দিন গালে মিললে রাজা গানটিতে কণ্ঠ দিয়েছিলেন।
তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জিকে বিয়ে করেছিলেন। রাম মুখার্জি ফিল্মালয়া স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং ২০১৭ সালে মারা যান।

রানি মুখার্জি বিভিন্ন সময় তার মায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানিয়েছেন। মেয়ের অভিনয় ক্যারিয়ার নিয়েও কৃষ্ণা মুখার্জির বিশেষ আগ্রহ ছিল। রানি মুখার্জির প্রথম সিনেমা রাজা কি আয়েগি বারাতের সময় মেয়ের অভিনয় নিয়ে তার মায়ের সংশয়ের কথাও এর আগে আলোচনায় এসেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

রানি মুখার্জির মায়ের শেষকৃত্যে শাহরুখ, আলিয়া, অনিল

Update Time : 08:08:46 am, Wednesday, 23 September 2026