12:41 am, Wednesday, 18 November 2026

ফিজিতে বাড়ছে বাংলাদেশি কর্মীর চাহিদা

ডেস্ক রিপোর্ট :: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজিতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। বর্তমানে দেশটিতে প্রায় ৮ হাজার বাংলাদেশি কর্মরত রয়েছেন।

চলতি বছরেই গেছেন আরও ৩ হাজার ৩০০ কর্মী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামির সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশি চালকদের ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও রূপান্তরের প্রক্রিয়া দ্রুত করা এবং ওয়ার্ক পারমিট নবায়নের জন্য কর্মীদের দেশে ফিরে আসার বাধ্যবাধকতা তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়। বর্তমানে ড্রাইভিং লাইসেন্স পেতে প্রায় তিন মাস সময় লাগে।

এ ছাড়া দুই দেশের সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

মন্ত্রী বলেন, ফিজিতে নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ ও কারিগরি খাতে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ রয়েছে।

এসব খাতে কী ধরনের দক্ষ কর্মী প্রয়োজন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে বাংলাদেশ চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুত করতে পারবে।
তিনি আরও বলেন, বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর পাশাপাশি দুই দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। ফিজিতে বাংলাদেশি কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিতেও দেশটির সহযোগিতা চান তিনি।

জবাবে ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি বলেন, ফিজিতে দক্ষ বিদেশি কর্মীর চাহিদা রয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য সেখানে ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, দেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাধ্যমে ফিজির চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক নূরে আলম সিদ্দিকীসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

ফিজিতে বাড়ছে বাংলাদেশি কর্মীর চাহিদা

Update Time : 09:30:59 am, Tuesday, 17 November 2026