8:00 am, Wednesday, 23 September 2026

কমলগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা : আটক-১

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে চৈত্রঘাট বাজার ব্যবসায়ী নেতা নাজমুল হাসান (৩৫) কে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা ঘটনায় একজনকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। আটককৃত হিরা‘র বাড়ী মৌলভীবাজার সদর উপজেলায় এবং সে পেশায় গাড়ী চালক। জানা গেছে- গত ৩১ অক্টোবর দুপুরে একটি মাইক্রোবাসযোগে এসে দুর্বৃত্তরা ১নং রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে ব্যবসায়ী নেতা নাজমুল হাসানকে নিজ বাসার সম্মুখে উপর্যুপরি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যা ৭ টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাজমুল রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে। মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পর চৈত্রঘাট বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোব্দ জনতা একই এলাকার প্রতিপক্ষ একজনের বাড়িতে ভাঙচুর করে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান সত্যতা নিশ্চিত করে বলেন- নাজমুল হাসানকে হত্যার ঘটনায় হিরা নামীয় এক ব্যক্তিকে জিঙ্গাসাবাদের জন্য আটক করা হযেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

জাতিসংঘে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি:

কমলগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা : আটক-১

Update Time : 11:58:03 am, Monday, 1 November 2021