1:13 am, Thursday, 19 November 2026

শুটিংয়ে পরিচালকের যৌন হয়রানির শিকার হয়েছিলেন স্বরা

বিনোদন ডেস্ক : শুটিং সেটে পরিচালকের যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১১ সালে ভারতের মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে একটি সিনেমার শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৬ বছর আগের সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন ‘তনু ওয়েডস মনু’খ্যাত এই অভিনেত্রী।
দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে স্বরা জানান, তখন তার বয়স ছিল বিশের কোঠায়।

চলচ্চিত্রজগতে ক্যারিয়ারের শুরুতে থাকায় নিজস্ব কোনো পেশাদার টিম কিংবা সহযোগিতার মতো পরিচিত মানুষ ছিল না তার। ফলে পরিচালকের অনাকাঙ্ক্ষিত আচরণের মুখে পড়েও সাহায্য চাওয়ার মতো কাউকে পাননি।
স্বরা বলেন, ‘আমি তখন ভিন্নভাবে অসহায় ছিলাম। আমার ব্যক্তিগত কোনো টিম ছিল না।

এমন কোনো মানুষও ছিলেন না, যাদের সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাইতে পারতাম।’
অভিনেত্রী জানান, ঘটনার সময় পরিচালকের আচরণকে যৌন হয়রানি হিসেবে বুঝতে পারেননি তিনি। কারণ, পরিচালক তার সঙ্গে কোনো শারীরিক সংস্পর্শে আসেননি। কয়েক বছর পর ‘মিটু’ আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ভয়াবহতা উপলব্ধি করেন।

স্বরা বলেন, ‘অন্য নারীদের অভিজ্ঞতা জানার পর মনে হয়েছে, এ তো হয়রানি। যৌন হয়রানির পাঠ্যবইয়ের উদাহরণ বলা যায় একে।’

পরিচালকের এমন আচরণের পরও সিনেমার কাজ ছেড়ে দেননি স্বরা। তার ভাষ্য, কাজ হারানোর ভয় এবং নিজের ক্যারিয়ার গড়ার আকাঙ্ক্ষা থেকেই শুটিং চালিয়ে গিয়েছিলেন। একপর্যায়ে সিনেমাটির নির্বাহী প্রযোজকের কাছে বিষয়টি জানান। ওই প্রযোজক তার পাশে দাঁড়ান এবং বাকি শুটিংয়ে নিরাপত্তার ব্যবস্থা করেন। পরবর্তী সময়ে সেই প্রযোজকই তার বন্ধু ও ব্যক্তিগত ম্যানেজার হয়ে ওঠেন।

এ ধরনের পরিস্থিতিতে নারীদের উদ্দেশে স্বরার পরামর্শ, হয়রানির শিকার হলে চুপ না থেকে কথা বলতে হবে, সাহায্য চাইতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

আনন্দ এল রাই পরিচালিত ‘তনু ওয়েডস মনু’ সিনেমাটি ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায়। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেন আর মাধবন ও কঙ্গনা। স্বরাকে দেখা যায় পায়েল সিনহা চরিত্রে। তবে অভিনেত্রীর অভিযোগ নিয়ে পরিচালকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে মাতৃত্বের কারণে অভিনয় থেকে বিরতিতে ছিলেন স্বরা। বিরতি কাটিয়ে আবারও কাজে ফিরছেন তিনি। বর্তমানে তার হাতে রয়েছে ‘মিসেস ফালানি’ সিনেমার কাজ।

Tag :
About Author Information

Sirajul Islam

শুটিংয়ে পরিচালকের যৌন হয়রানির শিকার হয়েছিলেন স্বরা

Update Time : 09:32:23 am, Monday, 16 November 2026