5:10 pm, Wednesday, 18 November 2026

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ লিটার চোলাইমদ, মোটরসাইকেল ও নগদ ২২ হাজার টাকাসহ সুরথ বাউরী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানাধীন ভৈরবগঞ্জ বাজার-মুন্সিবাজার সড়কের মাজদিহি চা বাগানের নারায়ণছড়া ভিপি নার্সারির গেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুরথ বাউরী মাজদিহি চা বাগানের ৯ নম্বর লাইনের বাসিন্দা। তিনি অরুন বাউরীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১

Update Time : 10:59:55 am, Wednesday, 18 November 2026