7:14 pm, Wednesday, 18 November 2026

ইউপি ভোট শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি

ডেস্ক রিপোর্ট :: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১৮ নভেম্বর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু ভোট করতে চায় নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

মানুষ ভোটমুখী হবে।
ইসি ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুসারে প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

ইউপি ভোট শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি

Update Time : 08:58:54 am, Wednesday, 18 November 2026