5:10 pm, Wednesday, 18 November 2026

মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যা: ৮ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন, ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হাবিবুর রহমান (১৮) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং এই ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

লাশ উদ্ধারের আট ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত তিনজন এবং চোরাই ব্যাটারি ক্রয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি, ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ১। আছকান মিয়া (২৭), পিতা-মৃত নিজাম মিয়া, সাং-কোজারগাঁও, ২নং ওয়ার্ড, ৬নং একাটুনা ইউনিয়ন; ২। আমিন আলী (৪৫), পিতা-মৃত আছদ্দর মিয়া, সাং-বড়বাড়ি সোনাপুর; ৩। সোহেল মিয়া (৩২), পিতা-মৃত কুতুব মিয়া, সাং-সিংকাপন, ৬নং একাটুনা ইউনিয়ন; ৪। আঃ মোসাব্বির (২৮), পিতা-মৃত মোতুজা উল্লা, সাং-মোস্তফাপুর। সবার থানা ও জেলা মৌলভীবাজার।

গত ১৭ নভেম্বর দুপুর আনুমানিক ১২টায় মৌলভীবাজার পৌরসভার বড়বাড়ি সোনাপুর এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহের পরিচয় শনাক্ত করে জানা যায়, নিহত হাবিবুর রহমান (১৮) মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক। তিনি গত ১৬ নভেম্বর সকাল থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিলেন।

লাশ উদ্ধারের পরই মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে বড়বাড়ি এলাকা থেকে নিহতের অটোরিকশাটি ব্যাটারি ছাড়া উদ্ধার করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আছকান মিয়া (২৭), আমিন আলী (৪৫) ও সোহেল মিয়া (৩২) নামে তিনজনকে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার বড়হাট এলাকার আবিদা স্টোর নামক ব্যাটারির দোকান থেকে নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে ওই ব্যাটারি ক্রয়ের অভিযোগে দোকানি আঃ মোসাব্বির (২৮)কেও গ্রেফতার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত ১৬ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে গ্রেফতারকৃত আছকান মিয়া সাধারণ যাত্রীর ছদ্মবেশে মৌলভীবাজার শহরের স্প্রিং কর্নার এলাকা থেকে হাবিবুরের অটোরিকশা ভাড়া করে গ্রেফতারকৃত আরেক আসামি আমিন আলীর বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করা আমিন ও আছকান কৌশলে হাবিবুরকে আটক করে। পরে আছকান ফোন করে অপর আসামি সোহেলকে সেখানে ডেকে নেয়। সোহেল বাড়িতে পৌঁছালে তিনজন মিলে হাবিবুরের গলায় গলাবন্ধনী পেঁচিয়ে এবং নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। হত্যাকাণ্ডের পর মরদেহটি আমিনের ঘরের একপাশে রেখে দেয়।

পরবর্তী সময়ে সোহেল ও আছকান নিহতের অটোরিকশার চারটি ব্যাটারি বড়হাট এলাকার আবিদা স্টোরের দোকানি আঃ মোসাব্বিরের কাছে ৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করে। প্রাপ্ত টাকা দিয়ে ইয়াবা কিনে তারা পুনরায় আমিনের বাড়িতে যায় এবং তিনজন মিলে মাদক সেবন করে। পরে ১৭ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে মরদেহ গোপন করার উদ্দেশ্যে আমিনের বাড়ির পশ্চিম পাশে ছড়ার পাড়ে ঝোপের মধ্যে ফেলে রেখে তারা নিজ নিজ বাড়িতে চলে যায়। এ ছাড়া আমিনের বাড়ির নিকট থেকে নিহতের ব্যবহৃত স্যান্ডেল ও গলাবন্ধনী উদ্ধার করে জব্দ করা হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়েরের প্রত্যক্ষ নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, এসআই রিপটন পুরকায়স্থ, এসআই হীরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এসআই আশরাফুল আলম চৌধুরী, এএসআই মোদারিছ ও কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার ও আলামত উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যা: ৮ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন, ৪ জন গ্রেফতার

Update Time : 11:03:09 am, Wednesday, 18 November 2026