5:28 am, Friday, 6 November 2026

দোয়া চেয়ে স্বামীকে নিয়ে ওমরাহ পালনে মাহি

অনলাইন ডেস্ক: ভক্তদের কাছে দোয়া চেয়ে, স্বামী রাকিব সরকারকে নিয়ে সৌদি আরবে ওমরাহ পালন করতে গেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার সন্ধ্যায় একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন এই চিত্রনায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিয়া মাহি লেখেন,‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথম বার ওমরাহতে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। রাকিব সরকার, তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, সবশেষ ‘ড্রাইভার’ শিরোনামে একটি ওয়েব ফিল্মের শুট করেছেন মাহি। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ফিল্মে আরও অভিনয় করছেন খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম ও আমান রেজা। এ ছাড়া সম্প্রতি মাহি চুক্তিবদ্ধ হয়েছেন চয়নিকা চৌধুরীর ‘অহংকারী বউ’ শিরোনামের একটি সিনেমায়, যেখানে মাহির বিপরীতে অভিনয় করবেন ডি এ তায়েব। আগামী ১৭ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মাহি। দুই পরিবারের সম্মতি থাকলেও হুট করে বিয়ে হয় তাদের। দাম্পত্য জীবনে বেশ কয়েকবার তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়ায়। তবে চলতি বছরের ২২মে গুঞ্জনের অবসান ঘটিয়ে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন মাহি নিজেই। এরপর গেল ১৩ই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

দোয়া চেয়ে স্বামীকে নিয়ে ওমরাহ পালনে মাহি

Update Time : 04:39:42 pm, Wednesday, 24 November 2021