11:28 pm, Tuesday, 3 November 2026

টরন্টোতে উন্মোচিত নোভেল ও অভিযাত্রিকের দুই মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক :: কানাডার টরন্টোর স্কারবোরোতে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে নোভেল ও তার ব্যান্ড অভিযাত্রিকের দুটি নতুন মিউজিক ভিডিও ‘কফি আর তুমি’ ও ‘মিউজিশিয়ান লাইফ’।

গত ২৫ অক্টোবর স্কারবোরোর ‘সাতকরা ফাইন ফুড’-এ আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংগীতাঙ্গনের শিল্পী, সংবাদকর্মী, আয়োজক, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে ভিডিও দুটি উন্মোচন করা হয়।

উন্মোচিত ভিডিও দুটির মধ্যে অভিযাত্রিকের ‘মিউজিশিয়ান লাইফ’ গানটি বাংলা রক সংগীতের কিংবদন্তি প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে উৎসর্গ করা হয়েছে। ২০১৮ সালের অক্টোবরে প্রয়াত হন এই সংগীতশিল্পী।

মিউজিক ভিডিও

অন্যদিকে, ব্যান্ডের ভোকাল নোভেলের রোমান্টিক ঘরানার মিউজিক ভিডিও ‘কফি আর তুমি’ উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।

‘কফি আর তুমি’ গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ।

ভিডিওটিতে অভিনয় করেছেন সৈয়দ নওশাদ ইমাম আবীর ও সিমরান রানধাওয়া।
অন্যদিকে, ‘মিউজিশিয়ান লাইফ’ গানটিতে ব্যান্ড অভিযাত্রিকের সদস্য তাহমিদ সোহেল, শামস আরেফিন ও অয়ন নিজেদের আবেগ ও শ্রম দিয়ে গানটিকে বিশেষভাবে উপস্থাপন করেছেন।

দুটি মিউজিক ভিডিওর পরিচালনা ও চিত্রগ্রহণ করেছেন এস এইচ পলাশ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসমা হক। আয়োজনে সার্বিক সহযোগিতা ও ভেন্যু স্পন্সর হিসেবে ছিল ‘সাতকরা ফাইন ফুড’ ও তানজিনা চৌধুরী। এ ছাড়া পৃষ্ঠপোষকতা করেন রিয়েলটর ওয়ালিউল হাসান ও রিয়েলটর আকমল সরকার। সাউন্ড পরিচালনায় ছিল ‘ড্যানফোরথ সাউন্ড’।

ভিডিও উন্মোচনের আনুষ্ঠানিকতা শেষে টরন্টোর স্থানীয় বাংলা সংগীতশিল্পীরা খোলামেলা ‘ওপেন-মাইক জ্যাম’ সেশনে অংশ নেন। তাদের সংগীত পরিবেশনায় আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রকাশিত দুটি মিউজিক ভিডিওই এখন ইউটিউবে দেখা যাচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে যুবলীগ নেতা নিক্সন ও সাবেক এমপি পুত্র গ্রেপ্তার

টরন্টোতে উন্মোচিত নোভেল ও অভিযাত্রিকের দুই মিউজিক ভিডিও

Update Time : 08:17:08 am, Tuesday, 3 November 2026