11:30 pm, Tuesday, 3 November 2026

মিরপুরে মাটিতে ফেলে পুলিশ সদস্যকে পেটালেন বিক্ষোভকারীরা

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধর করেছেন বিক্ষোভকারীরা। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ ঘটনা ঘটে।

সড়কের পাশের একটি বাসার বারান্দা থেকে হামলার ভিডিও ধারণ করেন এক নারী।

পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দিলে মিরপুর-১২-এর বি ব্লকের ৪/২ নম্বর সড়কে কয়েকজন পুলিশ সদস্য প্রবেশ করেন। একপর্যায়ে তারা বিক্ষোভকারীদের মধ্যে আটকা পড়েন।
প্রত্যক্ষদর্শী ওই নারীর ভাষ্য, বিক্ষোভকারীরা চারদিক থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। পরিস্থিতিতে পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে আশ্রয় নিতে শুরু করেন।

কেউ বাসায়, কেউ দোকানে ঢুকে নিজেদের রক্ষা করেন। তবে এক পুলিশ সদস্য আশ্রয় নিতে না পেরে বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মুখে পড়েন। পরে তাকে মাটিতে ফেলে মারধর করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী সুপারশপের এক কর্মী বলেন, ‘হঠাৎ কিছু লোকজন পুলিশকে মাটিতে ফেলে পেটাতে শুরু করে। পরে আমরা দোকানের শাটার বন্ধ করে দোতলায় চলে যাই। এরপর কী হয়েছে, তা ঠিক জানি না।’

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তৌহিদুল আরিফ।

তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী সবকিছু নষ্ট করার চেষ্টা করেছে। তারা মিরপুর-১১ নম্বর সড়কে ব্যারিকেড দিয়েছিল। পুলিশ কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তৌহিদুল আরিফ বলেন, ‘এখন যারা মাঠে রয়েছে, তাদের কেউই প্রকৃত অর্থে গার্মেন্টস কর্মী বা শ্রমিক বলে মনে হচ্ছে না। তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মাঠে রয়েছে বলে আমাদের ধারণা। সে কারণে তাদের কঠোর হাতে দমনের প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আপনারা দেখছেন, পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেছে। এতে কতজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তা এই মুহূর্তে বলতে পারছি না। কারণ, আমি এখনো মাঠে রয়েছি। আহত ও গ্রেপ্তারের সঠিক সংখ্যা পরে জানা যাবে।’

সড়কের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, বিভিন্ন অলিগলিতে পুলিশ টহল দিচ্ছে। সেখানে কেউ অবস্থান করছে কি না, তা দেখা হচ্ছে।

সকালে এক পুলিশ সদস্যকে লাঠিপেটার ভিডিও দেখেছেন জানিয়ে তিনি বলেন, ‘আজ সকালে এই এলাকায় এক পুলিশ সদস্যকে লাঠিপেটা করার একটি ভিডিও আমরা দেখেছি। ভিডিওটি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আন্দোলনকারীদের পরিচয় এবং তাদের পেছনে অন্য কোনো পক্ষের ইন্ধন রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তৌহিদুল আরিফ।

তিনি বলেন, তবে আমার ধারণা, প্রকৃত শ্রমিকরা এখন মাঠে নেই। তারা হয়তো ছুটির দিনে নিজ নিজ বাড়িতে চলে গেছেন, অথবা গার্মেন্টসে কাজ করছেন। এখন যারা রয়েছে, তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মাঠে অবস্থান করছে বলে আমাদের মনে হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে যুবলীগ নেতা নিক্সন ও সাবেক এমপি পুত্র গ্রেপ্তার

মিরপুরে মাটিতে ফেলে পুলিশ সদস্যকে পেটালেন বিক্ষোভকারীরা

Update Time : 08:42:04 am, Tuesday, 3 November 2026