মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি : এসআরবি-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২টি দেশীয় পাইপগান ও থানা থেকে লুটকৃত ২ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৯, সিলেট, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মঙ্গলবার (৩ নভেম্বর) আনুমানিক রাত ১২.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের দক্ষিণ পৈরতলা ব্রাহ্মণবাড়িয়া টু কুমিল্লাগামী মহসড়কস্থ জেলা আনসার ভিডিপি কার্যালয়ের পূর্ব পাশে একটি নির্মাণাধীন ভবন সংলগ্ন ফাঁকা জায়গায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছামাত্রই অজ্ঞাতনামা কতিপয় ব্যক্তি এসআরবির উপস্থিতি টের পেয়ে ১ টি কালো রংয়ের পলিথিন ব্যাগ ফেলে সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ফেলে যাওয়া একটি কালো পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় তৈরী পাইপগান ও ২টি লিডবল শর্টগান কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।
পাইপগানের বাডিতে খোদাই করে লেখা রয়েছে। অপর ১টি পাইপগানের মোট দৈর্ঘ্য ১১ ইঞ্চি, অস্ত্রটির ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত। বিশেষ লোহার পাত দ্বারা হাতল তৈরী যা ঝালাই দিয়ে সংযুক্ত। পাইপগানের অগ্রভাগ ও হাতলসহ পশ্চাৎ অংশ সাদা রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো। ২টি শর্টগানের লাল রংয়ের তাজা শিশা গুলি যার প্রাইমার অংশে লেখা রয়েছে। এ ব্যাপারে এসআরবি-৯- এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসআরবি-৯- এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 





















