5:59 am, Friday, 6 November 2026

ভেঙে গেল ‘বেবি ডল’খ্যাত গায়িকার দ্বিতীয় সংসার

বিনোদন ডেস্ক :: বলিউডের ‘বেবি ডল’খ্যাত জনপ্রিয় গায়িকা কনিকা কাপুরের দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে স্বামী গৌতমের সঙ্গে সংসার জীবনের ইতি টানার ঘোষণা দেন এই শিল্পী।

চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের ঘোষণা দিয়ে বিবৃতি প্রকাশ করেছেন কনিকা কাপুর। সেখানে এই গায়িকা বলেন, প্রিয় বন্ধু ও পরিবার, অনেক চিন্তাভাবনা ও বিচার-বিবেচনার পর আমি ও আমার স্বামী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

দাম্পত্য জীবনে কাটানো সময়ের জন্য স্বামীর প্রতি কৃতজ্ঞ কনিকা। বিষয়টি জানিয়ে তিনি বলেন, একসঙ্গে কাটানো সময়ের জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।

তার আগামী দিনের জন্য শুভকামনা জানাচ্ছি।
সবার প্রতি আহ্বান জানিয়ে কনিকা কাপুর বলেন, আমরা জীবনের নতুন পথে এগিয়ে যাচ্ছি, আমাদের ব্যক্তিগত জীবনের প্রতি সবাইকে সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানাচ্ছি।

ভালোবাসা।
গৌতমকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন কনিকা। তবে তাদের জীবনে ছন্দপতন ঘটেছে। কী কারণে আলাদা হয়ে গেলেন, তা অবশ্য জানাননি কনিকা।

লন্ডন প্রবাসী ব্যবসায়ী গৌতম হাথিরামানির সঙ্গে কণিকার পরিচয় প্রায় ১৫ বছরের। তবে পরিচয়ের দীর্ঘ সময় পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২২ সালের ২০ মে, লন্ডনে বিয়ে করেন তারা। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এর আগে ১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে লন্ডন প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দকের সঙ্গে ঘর বাঁধেন কনিকা। এ সংসারে জন্ম নেয় তিন সন্তান- দুই মেয়ে আয়ানা, সামারা এবং ছেলে যুবরাজ। ২০১২ সালে রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় কনিকার। বিচ্ছেদের পর ভারতে ফিরে সংগীতে মন দেন।

গৌতমের সঙ্গে বিয়ের সময়ে কনিকার প্রথম সংসারের তিন সন্তানও উপস্থিত ছিল। ছেলে যুবরাজ মায়ের হাত ধরে বিয়ের মণ্ডপে নিয়ে যায়। অন্যদিকে, দুই মেয়ে আয়ানা ও সামারা বিয়ের অনুষ্ঠানে মায়ের পাশে ছিল।

বলে রাখা যায়, ২০১৪ সালে সানি লিওন অভিনীত ‘রাগিনী এমএমএস টু’ সিনেমায় ‘বেবি ডল’ গান গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন কনিকা। একই বছর শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় ‘লাভলি’ গানে কণ্ঠ দেন। তার অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রয়’ সিনেমার ‘চিট্টিয়া কালাইয়া’, ‘এক পহেলি লীলা’ সিনেমার ‘দেশি লুক’, ‘অল ইজ ওয়েল’ সিনেমার ‘নাচন ফারাতে’ ও ‘উড়তা পাঞ্জাব’ সিনেমার ‘দা দা দাসে’ প্রভৃতি।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ভেঙে গেল ‘বেবি ডল’খ্যাত গায়িকার দ্বিতীয় সংসার

Update Time : 09:24:37 am, Wednesday, 4 November 2026