ষ্টাফ রিপোর্টার: জেলার রাজনগর উপজেলার একামধু গ্রামের মোঃ কমরু মিয়ার ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোঃ কাইয়ুম মিয়া কে গ্রেফতার ও ওয়ারেন্ট তামিলের জন্য গতকাল চৌদ্দ মে ২০২৬ খ্রিষ্টাব্দে পুলিশের এক বিশেষ অভিযান পরিচালিত হয়| পুলিশ তার বাড়ি ঘেড়াও করিয়া বাড়ির প্রত্যেকটি কক্ষ তল্লাসী করিয়া তাকে না পাওয়ায় পুলিশ গ্রেফতার করতে পারে নাই| স্থানীয় থানা সূত্রে জানা যায় মোঃ কাইয়ুম মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু রয়েছে, যাহা জি আর ৩৩৮/২৩ইং (সদর) ও জি আর ২৪১/ ২০২৪ (সদর)| উভয় মামলায় পুলিশ তাকে গ্রেফতার করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করে| মোঃ কাইয়ুম মিয়াকে পুলিশ পাওয়া মাত্র গ্রেফতার করে আইনের আওতায় আনবে| মোঃ কাইয়ুম মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ কাইয়ুম মিয়া দীর্ঘদিন যাবত যুক্তরাজ্যে বসবাস করছেন| তিনি গত আওয়ামীলীগ সরকারের সময়ে শেষের দিকে স্থানীয় আওয়ামীলীগ যুবলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় অন্তবর্তীকালিন সরকারের সময় একটি মামলায় তাকে ষড়যন্ত্রমূলক আসামী করা হয় এবং আওয়ামীলীগ সরকারের সময়ে তিনি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত থাকায় একটি মামলায় আসামী করা হয়| উভয় মামলা বর্তমানে আদালতে চলমান আছে এবং উভয় মামলায় তার বিরুদ্ধে মাননীয় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে|
6:38 pm, Thursday, 13 August 2026
News Title :
মোঃ কাইয়ুম মিয়া কে ধরতে পুলিশের বিশেষ অভিযান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:51:00 pm, Friday, 15 May 2026
- 200 Time View
Tag :
Popular Post
























