11:25 am, Wednesday, 22 April 2026

প্রধানমন্ত্রী ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন: স্পিকার

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ এদেশের গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রাম করেছে, নেতৃত্বের অগ্রভাগে থেকেছে এবং অপরিসীম ত্যাগ স্বীকার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং দেশকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় আসীন করেছেন।

বুধবার (১০ মে) স্পিকার নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পীরগঞ্জ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান ও সদস্য নবায়ন অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷ এসময় শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগে নিজের সদস্যপদও নবায়ন করেন।

অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরী বলেন, সারা বাংলার মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, তাঁকে অকুন্ঠ সমর্থন করে, এবং এই সমর্থন বলেই তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলস কাজ করে চলেছেন। আর নেতা-কর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। এরা সব আঘাত থেকে দলকে রক্ষা করে চলেছে। প্রধানমন্ত্রী পীরগঞ্জ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম আরম্ভ করার নির্দেশ দিয়েছেন, তারই ধারাবাহিকতায় সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য হিসেবে তালিকাভুক্ত করে এ কার্যক্রম শুরু হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও মেধাবী সদস্য সংগ্রহের মাধ্যমেই আওয়ামী লীগ এগিয়ে যাবে।

এর আগে স্পিকার প্রধান অতিথি হিসেবে পীরগঞ্জ উপজেলার সরকারি শাহ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’ উদ্বোধন করেন। রংপুর জেলার জেলাপ্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন ও ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বিমল চন্দ্র রায় এবং সরকারি শাহ আব্দুর রউফ কলেজের প্রিন্সিপাল মো. রাশেদুন্নবী উপস্থিত ছিলেন।

এরপরে স্পিকার শিরীন শারমিন পীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘স্বপ্নীল স্বদেশ’ একটি ফোয়ারা উদ্বোধন করেন এবং পীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উন্নয়ন সহায়তার আওতায় কৃষি যন্ত্রপাতির চাবি হস্তান্তর করেন। এ অনুষ্ঠানে পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রাণী রায়, উপজেলা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

প্রধানমন্ত্রী ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন: স্পিকার

Update Time : 01:47:14 pm, Wednesday, 10 May 2023