স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভ‚নবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে শুক্রবার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে শ্রীমঙ্গল থানা পুলিশ। অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন এবং প্রায় এক হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলে কোনো আসামি বা অভিযুক্তকে পাওয়া না যাওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী উদ্ধারকৃত বালু, এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া জনস্বার্থে স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় এক হাজার ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত বালু ও অন্যান্য মালামাল প্রচলিত বিধি-বিধান অনুযায়ী নিলাম অথবা আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মৌলভীবাজারে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ক কৌশলগত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের রেস্ট ইন হোটেলে আয়োজিত এ কর্মশালায় নগরভিত্তিক পানি সরবরাহ, স্যানিটেশন ও টেকসই রূপান্তর প্রকল্পের আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের রাজস্ব তানভীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন,পৌরসভা সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাফ হোসেন ভ‚ঁইয়া,প্রেসক্লাবের আহবায়ক বকশী মিসবাহ উর রহমান,বিএনপি নেতা মনোয়ার আহমেদ রহমান ও সৈয়দ মমসাদ আহমদ, প্রকৌশলী আবুল হোসেন, প্রফেসর মো: সেলিম মিয়া প্রমুখ। কর্মশালায় পৌরসভার কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ময়লা ফেলনা বা শুধুই অবেহেলিত আর্বজনা নয়। ময়লা প্রক্রিয়াজাতের মাধ্যমে সম্পদে পরিণত করা সম্ভব। বক্তরা পরিবেশবান্ধব ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ৭আর নীতিমালা, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার (জবপুপষরহম) এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
11:53 am, Wednesday, 18 November 2026
News Title :
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, বালু ও সরঞ্জাম জব্দ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:21:14 pm, Saturday, 1 August 2026
- 140 Time View
Tag :
Popular Post





























