7:55 am, Friday, 7 August 2026

বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা যুবক নিহত

ডেস্ক রিপোট:রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা পরিচয়ের যুবক (২৫) নিহত হয়েছেন। ঢাকা রেলওয়ে থানা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ শনিবার (৬ মে) তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার দিবাগত দেড়টার দিকে বনানী চেয়ারম্যান বাড়ি সেতু ভবনের বিপরীত পাশের রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। সিআইডির ক্রাইম সিনের সদস্যদের সাহায্যে তার পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা যুবক নিহত

Update Time : 10:53:53 am, Saturday, 6 May 2023