8:40 am, Thursday, 23 July 2026

‘পাঠান’ ইস্যুতে শাহরুখের সততা নিয়ে কাজলের সন্দেহ

বিনোদন ডেস্ক : শাহরুখ-কাজলের বন্ধুত্বের কথা বলিউডের সবার জানা। তারা একে অপরের সাফল্যে আনন্দিত হন, কঠিন সময়ে একজন আরেকজনের পাশে থাকেন। একথা দুজনেই স্বীকার করেছেন একাধিকবার। তবে এবার সেই বন্ধু শাহরুখের সততা নিয়ে প্রশ্ন তুললেন কাজল।

চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। ছবিতে রাজার মতো ফিরে এসেছেন শাহরুখ। যশরাজ ফিল্মস প্রযোজিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে শাহরুখকে দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। দেশ-বিদেশের বক্স অফিস মিলিয়ে প্রায় ১১০০ কোটির টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। তবে ছবিটির আয় সম্পর্কিত এ তথ্যে সন্দিহান কাজল।

এ প্রসঙ্গে ভারতীয় মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি শাহরুখকে জিজ্ঞাসা করব ‘পাঠান’ আসলে কত টাকার ব্যবসা করেছিল?’’ এরইমধ্যে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। তবে শাহরুখ এখনও কাজলের এই প্রশ্নের উত্তরে কিছু বলেননি।

২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পাঠান’। সিদ্ধার্থ পরিচালিত এ ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আছেন জন আব্রাহাম। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলেছে এই ছবি।

Tag :
About Author Information

Sirajul Islam

একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

‘পাঠান’ ইস্যুতে শাহরুখের সততা নিয়ে কাজলের সন্দেহ

Update Time : 06:55:23 am, Tuesday, 18 July 2023