3:05 pm, Wednesday, 18 November 2026

তৃতীয় সন্তানের মা হলেন অ্যানি হ্যাথাওয়ে!

বিনোদন ডেস্ক

তৃতীয় সন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী অ্যানি হ্যাথাওয়ে। চলতি বছরের জুনে জানিয়েছিলেন, তার ও অ্যাডাম শুলমানের ঘরে আসতে চলেছে নতুন অতিথি।

অবশ্য পুত্র না কি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, তা এখনও প্রকাশ করেননি অ্যানি বা অ্যাডাম কেউই। এমনকি, ঠিক কবে সন্তানের জন্ম হয়েছে, সে বিষয়েও মুখ খোলেননি তারা।

তবে বিভিন্ন সূত্রের দাবি, চলতি মাসের শুরুতেই নতুন অতিথির আগমন হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউ ইয়র্কের রাস্তায় নিজের সদ্যোজাত সন্তানকে নিয়ে ঘুরতে দেখা গেছে অ্যানিকে।

মুহূর্তেই সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, বুকের কাছে শিশুকে আগলে রেখে হাঁটছেন অভিনেত্রী।

মুখে লেগে রয়েছে হাসি। সঙ্গে ছিলেন এক বান্ধবীও। সন্তানকে সঙ্গে নিয়ে সেলফি তোলার চেষ্টাও করতে দেখা যায় তাকে।
তৃতীয় সন্তানের জন্মের খবর ছড়ালেও এখনও পর্যন্ত অ্যানি কিংবা তার স্বামী অ্যাডাম কেউই আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি। সন্তানের জন্মের খবর নিয়ে তাদের পক্ষ থেকে নীরবতা বজায় রেখেছেন।

অ্যানি ও অ্যাডামের দাম্পত্য জীবন ২০১২ সালে শুরু। ২০১৬ সালে প্রথম এবং ২০১৯ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তারা। এবার পরিবারে এল নতুন সদস্য।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সম্প্রতি ‘ভেরিটি’ সিনেমায় দেখা গেছে তাকে। এতে অ্যানির সঙ্গে রয়েছেন ডাকোটা জনসন এবং জশ হার্টনেট। এর আগে ‘দ্য ওডিসি’ এবং ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

তৃতীয় সন্তানের মা হলেন অ্যানি হ্যাথাওয়ে!

Update Time : 08:57:18 am, Wednesday, 18 November 2026