1:13 am, Tuesday, 4 August 2026

৬ সপ্তাহ ধরে মজুরি বন্ধ, পেটে ভাত নেই, কারখানার গেটে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

তানভীর চৌধুরী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে টানা ছয় সপ্তাহ ধরে মজুরি পরিশোধ না করার প্রতিবাদে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা-শ্রমিকরা।

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা চা কারখানার সামনে সমবেত হয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, টানা ছয় সপ্তাহ ধরে তাদের সাপ্তাহিক মজুরি (তলব) পরিশোধ করা হচ্ছে না। এতে পরিবার-পরিজন নিয়ে তারা চরম দুর্ভোগে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের উচ্চমূল্যের কারণে মজুরি না পেয়ে চাল-ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতেও হিমশিম খেতে হচ্ছে। একই সঙ্গে সন্তানদের লেখাপড়ার ব্যয় এবং পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার খরচ বহন করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

শ্রমিকরা আরও জানান, জীবিকার তাগিদে অনেকেই উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয়েছেন। দীর্ঘদিনের বকেয়া মজুরি পরিশোধ না হওয়ায় তারা চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে সব বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান তারা।

রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, দ্রুত চা-শ্রমিকদের সমস্যার সমাধান না হলে তারা আরও কঠোর ও লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য সরকারি সহায়তা প্রয়োজন।

এ বিষয়ে দেওড়াছড়া চা বাগানের ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান এশিয়া পোস্টকে বলেন, চা বোর্ডের সঙ্গে অভ্যন্তরীণ কিছু সমস্যা চলছে। আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টি সমাধান করা হবে। একই সঙ্গে অতিসত্বর যাতে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

৬ সপ্তাহ ধরে মজুরি বন্ধ, পেটে ভাত নেই, কারখানার গেটে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

৬ সপ্তাহ ধরে মজুরি বন্ধ, পেটে ভাত নেই, কারখানার গেটে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

Update Time : 12:27:07 pm, Monday, 3 August 2026