ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার শহর থেকে সিলেট যাওয়ার পথে শেরপুরে জনাব মাহফুজ আহমদ ও তার স্ত্রীআওয়ামীলীগের স্থানীয় ক্যাডার দ্বারা হামলার স্বীকার হয়েছেন। গতকাল ১৪আগষ্ট ২০২৩ খ্রিষ্টাব্দে এ ঘটনা ঘটে।জনাব মাহফুজ আহমদ মৌলভীবাজার জেলার সদর থানাধীন ২২৩/১ উত্তর কলিমাবাদ এলাকার জনাব আব্দুল মালিক এর পুত্র। জনাব মাহফুজ আহমদ ও তার স্ত্রী তাহাদের ব্যক্তিগত প্রয়োজনে সিলেট যাওয়ার উদ্দেশ্যে নিজ বাসা ২২৩/১ উত্তর কলিমাবাদ মৌলভীবাজার হইতে প্রাইভেট কারযোগে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়া শেরপুর নামক স্থানে পৌছার পর পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামীলীগের স্থানীয় সদস্য ও ক্যাডাররাতাদের পথরোদ করে তাদের উপর আক্রমন করে। এ সময় জনাব মাহফুজ আহমদ ও তার স্ত্রী’র চিৎকারে প্রতক্ষ্যদর্শী ও সাধারন লোকজন এগিয়ে আসিয়া আওয়ামীলীগের স্থানীয় সদস্য ও ক্যাডারদের বাঁধা দিলে জনাব মাহফুজ আহমদ ও তার স্ত্রী’র প্রাণ রক্ষা হয়। জনাব মাহফুজ আহমদ বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে দীর্ঘদিন যাবত সক্রিয়ভাবে জড়িত। তিনি ছাত্রদলের মিছিল মিটিং সহ যাবতীয় কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহন করে থাকেন। তাই ক্ষমতাশীন দল আওয়ামীলীগের ক্যাডাররা তার ক্ষতি করার জন্য সুযোগ খোঁজিতে থাকে। এমতাবস্থায় সিলেট যাওয়ার পথে শেরপুরে নির্জন রাস্তায় জনাব মাহফুজ আহমদ ও তার স্ত্রী’র পথরোধ করে আক্রমন করে। সাধারন মানুষের সহযোগীতায় তাহারা প্রাণে রক্ষা পেয়েছেন। জনাব মাহফুজ আহমদ আরও বলেন, উক্ত ঘটনায় তিনি মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করেন, যাহা মৌলভীবাজার সদর মডেল থানার সাধারণ ডাইরী নং-৩১৩, তাং-১৪/০৮/২০২৩ইং।
3:22 pm, Tuesday, 19 May 2026
News Title :
সিলেট যাওয়ার পথে হামলার স্বীকার মাহফুজ আহমদও তার স্ত্রী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:28:56 pm, Tuesday, 15 August 2023
- 117 Time View
Tag :
Popular Post





























