9:47 pm, Wednesday, 17 June 2026

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমেছে

ডেস্ক রিপোর্ট :: মঙ্গলবার সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা ছিল। কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হলেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। এ অবস্থায় দুপুর ১২টার পর থেকেই রাজধনীর আকাশে বাড়তে থাকে মেঘের আনাগোনা। এরপর সোয়া একটা নাগাদ শুরু হয় মুষলধারে বৃষ্টি।

এতে ভ্যাপসা গরম কমে এলেও ভারী বৃষ্টিতে ইতোমধ্যেই ডুবে গেছে রাজধানীর অলিগলির খানাখন্দ, ডোবা, নর্দমা। কোনও কোনও এলাকার বড় রাস্তায়ও পানি উঠে গেছে। আগামী কয়েকদিন এইভাবে থেমে থেমে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Tag :
About Author Information

Sirajul Islam

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমেছে

Update Time : 09:41:03 am, Tuesday, 6 September 2022