3:03 pm, Wednesday, 18 November 2026

ব্যক্তিগত ছবি, ভিডিও ফাঁসের শঙ্কা, আতঙ্কে অভিনেত্রী ফারিন

বিনোদন ডেস্ক

চলতি সময়ের অভিনেত্রী ও মডেল ফারিন খান। গেল কয়েক বছর ধরে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন তিনি। একইসঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ফারিন বলেন, ব্যক্তিগত জীবন সব সময় গণমাধ্যমের আড়ালে রাখতে চেয়েছেন তিনি। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাধ্য হয়ে প্রকাশ্যে কথা বলতে হচ্ছে।

দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানান তিনি। অভিনেত্রীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি তার পরিচিত।

তিনি ফারিনের বিভিন্ন ব্যক্তিগত কথাবার্তা ও ভিডিও তার সহকর্মীদের সঙ্গে শেয়ার করছেন। এমনকি অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ও ফোন হ্যাক করার অভিযোগও করেছেন তিনি।
ফারিনের দাবি, তার বেশ কিছু ব্যক্তিগত নথি অভিযুক্ত ব্যক্তির কাছে রয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়াও চলছে। অভিযুক্ত ব্যক্তির নাম অবশ্য প্রকাশ করেননি ফারিন। তবে তাকে ভণ্ড ও প্রতারক বলে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।

পাশাপাশি ব্যক্তিগত কোনো ছবি, ভিডিও বা কথোপকথন কারও কাছে পাঠানো হলে তাকে জানানোর অনুরোধ করেছেন। তিনি বলেন, আর কোনো কিছু লিক হলে এর জন্য সে অবশ্যই দায়ী থাকবে।

ফারিন আরও বলেন, আগামী দুই-তিন দিনের শুটিংয়ের কাজ শেষ করে অভিভাবকদের সঙ্গে আলোচনা করবো। এরপর সাংবাদিকদের সামনে অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হবে।

তবে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য সম্পর্কে কিছু জানা যায়নি। দ্রুতই তাকে সবার সামনে তুলে ধরবেন বলেও জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

ব্যক্তিগত ছবি, ভিডিও ফাঁসের শঙ্কা, আতঙ্কে অভিনেত্রী ফারিন

Update Time : 08:56:09 am, Wednesday, 18 November 2026