5:20 pm, Wednesday, 18 November 2026

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

হাসান আল মাহমুদ রাজু : মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর বাছাইপর্বে বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার জালালাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়।

এছাড়া ব্যাডমিন্টন ও একক দ্রুত খেলায়ও ফাইনালে জয়লাভ করে হাজিপুর ইউনিয়নের হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে উপস্থিত অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান। এ সময় হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও দলের কোচ ছিদ্দিকুর রহমান, ফুটবলার আব্বাছ মিয়া, খেলা পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজয়ী দলের পক্ষে হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন্ত গোপাল দত্ত একাত্তর কুলাউড়াকে বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের ফাইনালে বিদ্যালয়ের জয় সবাইকে আনন্দিত করেছে। সবার সহযোগিতা ও অনুপ্রেরণায় এ বিজয় সম্ভব হয়েছে। তিনি শিক্ষার্থী, খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

হাজিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ চৌধুরী বুলবুল একাত্তর কুলাউড়াকে বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসে হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাইনালে বিজয় ইউনিয়নবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। এ অর্জন শুধু বিদ্যালয়ের নয়, পুরো হাজিপুর ইউনিয়নের। তিনি বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষার্থী, খেলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

Update Time : 11:11:26 am, Wednesday, 18 November 2026