কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া-রবিরবাজার সড়কে দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ থাকা ফানাই নদীর বেইলি ব্রিজে অবশেষেনতুন পি.সি গার্ডার সেতু নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুর প্রচেষ্টায়।
দীর্ঘদিন থেকে জরাজীর্ণ এ বেইলি সেতু দিয়ে কুলাউড়ার দক্ষিণাঞ্চলের ৫ ইউনিয়নের জনগোষ্ঠি যাতায়াত করে আসছেন। এ নিয়ে দৈনিক সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ও কুলাউড়ার কৃতি সন্তান আবু জাফর রাজু ব্যক্তিগতভাবে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে একাধিকবার যোগাযোগ করেন ও দাপ্তরিকপত্র দেন। যার ফলে বিষয়টি আমলে নিয়ে গত বছর ব্রিজটি নির্মাণের জন্য দরপত্র আহŸান করে সড়ক ও জনপদ বিভাগ। সরকারের অর্থায়নে সড়ক, জনপদ ও সেতু বিভাগের বাস্তবায়নে১১ কোটি৫৯ লাখ টাকা ব্যয়ে নতুন পি.সি গার্ডার সেতুটিরদৈর্ঘ্য৪৪ মিটার ও প্রস্থ৩২ ফুট ।
কিছুদিন যাবত পুরাতন বেইলি ব্রিজ ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য ডাইভারশন তৈরি করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৬জানুয়ারি নবনির্মিত পি.সি গার্ডার সেতুটির নির্মাণ কাজ পরিদর্শন করেন কুলাউড়ায় সফররত প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন, কুলাউড়ার ইউএনও মোঃ মাহমুদুর রহমান খন্দকার,উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আ.স.ম. কামরুল ইসলাম, কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক, কুলাউড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি প্রমুখ।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ও প্রটোকল অফিসারের আন্তরিক প্রচেষ্টায় সেতুটি নির্মাণের জন্য আমরা অর্থ পেয়েছি মন্ত্রণালয় থেকে। ইতিমধ্যে নির্মাণ কাজ শুরু হওয়া এই সেতু আগামী ১ বছরের ভিতরে সম্পূর্ণ কাজ সমাপ্ত হবে।
4:10 am, Saturday, 25 July 2026
News Title :
কুলাউড়ায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজুর প্রচেষ্টায় অবশেষে ফানাই ব্রিজের নির্মাণ কাজ শুরু
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 03:43:35 pm, Friday, 27 January 2023
- 561 Time View
Tag :
Popular Post






























