নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে গমনের চেষ্টাকালে দেশের বিভিন্ন জেলার ৮ জনকে গ্রেফতার করেছে বলে রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-৯।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গত ০২ নভেম্বর বিকাল ৫ টায় মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ১১নং শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকার একটি বসতঘরে কয়েকজন ব্যক্তি বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ব্যতীত অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআরবির আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে বসতঘর থেকে পালানোর চেষ্টাকালে ০৮ জন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মোঃ হারিছ আলী ও মোঃ আবুল আলী অপর ০৬ জন ব্যক্তিকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনের জন্য সহযোগিতা করছিল। পরবর্তীতে তাঁরা বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা ভারতে গমনের কোনো বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিগণ মোঃ হারিছ আলী (৩৫) পিতা- আব্দুল খালিক, মোঃ আবুল আলী (৪৫) পিতা- মৃত সৈয়দ মুছব্বির আলী উভয় সাং- সঞ্জরপুর, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, আমিনুর শরীফ (৪২) পিতা- হানিফ শরীফ, মোঃ মফিজুর শিকদার (৪৩) পিতা- মৃত দবীর উদ্দিন শিকদার, উভয় সাং- সীতারামপুর, কামরুল মোল্যা (৪৬), পিতা- মোমরেজ মোল্যা, সাং- ধিরাই, ইয়ামিন মোল্যা (৪৫) পিতা- মৃত আব্দুল হাসেম মোল্যা, সাং- ভুলবাড়িয়া, সুখলাল বিশ্বাস (৪১) পিতা- মৃত সুশান্ত বিশ্বাস, সাং- ভুলবাড়িয়া সর্ব থানা- কাশিয়ানি এবং মোঃ জিহাদ সরদার (৪০), পিতা- মৃত মোঃ এলেম সরদার, সাং- মালিবাতা, থানা- গোপালগঞ্জ সদর, সর্ব জেলা- গোপালগঞ্জ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে The Bangladesh Passport Order,
১৯৭৩ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) জানায়, বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত্যা, ধর্ষণ, অপহরণ, মানবপাচার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।

নিজস্ব প্রতিবেদক 























